সিলেট ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি জামালপুরের নরুন্দিতে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা ‎জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার ‎গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে খুন ও আত্মহত্যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ ‎বড়লেখার হাকালুকিতে প্রবাসী ছয় ভাই-বোনের উদ্যোগে নুরানী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ! অভিনয় নাকি মানসিক রোগ?‎ ‎সীমান্তের ডাকের পক্ষ থেকে আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান

জামালপুরের নরুন্দিতে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা

‎জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে জেন্ডার সমতা, নারীর অধিকার এবং পারিবারিক সিদ্ধান্তে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ নভেম্বর আয়োজিত এ সভায় স্থানীয় ইউপি সদস্য, নারী-পুরুষ, কিশোর-কিশোরী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অস্ট্রেলিয়ান সরকারের অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর সহায়তায় ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)’ প্রকল্পের আওতায় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ।

‎জেন্ডার, ডিআরআর অ্যান্ড সিসি অফিসার মোছা. সাদেকা বেগমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সামছুল হক, সমাজসেবক মো. শফিকুল ইসলাম শফিক, নরুন্দি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. শাবনুরী ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. সুফিয়ান কবীর শিপন এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম।

‎সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। নারী-পুরুষ একে অপরের পরিপূরক। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় ভূমিকা নিশ্চিত হলে সমাজে বৈষম্য কমবে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমান সুযোগের পরিবেশ তৈরি হলেই পরিবারে শান্তি, শিশুদের সুস্থ বিকাশ এবং সমাজের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

‎আলোচনায় জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন এবং শিশুদের পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মেনকেয়ার (MenCare) ও জেন্ডার-বিষয়ক কার্যক্রমের ফলে এলাকায় নারী-পুরুষের সমতা ও পারিবারিক সম্প্রীতি আগের তুলনায় বেড়েছে। এমন সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান তাঁরা।

‎উল্লেখ্য, জামালপুর সদর উপজেলার পাশাপাশি ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাতেও নারী-পুরুষের সমতা ও সম্পর্ক উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক এ সচেতনতামূলক সভা পরিচালিত হচ্ছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

জামালপুরের নরুন্দিতে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা

সময় ০২:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬