সিলেট ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি জামালপুরের নরুন্দিতে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা ‎জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার ‎গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে খুন ও আত্মহত্যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ ‎বড়লেখার হাকালুকিতে প্রবাসী ছয় ভাই-বোনের উদ্যোগে নুরানী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ! অভিনয় নাকি মানসিক রোগ?‎ ‎সীমান্তের ডাকের পক্ষ থেকে আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান

‎গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে খুন ও আত্মহত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, একই এলাকার নিজ বসতঘর থেকে সোহান (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎সোমবার ২৩ নভেম্বর সকালে ও গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আমির হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাত জখম হয়। মাকে আহত হতে দেখে ক্ষুব্ধ হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
‎
‎পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
‎
‎এদিকে, একই গ্রামের শাহজাহানের ছেলে সোহান (২১) স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎
‎গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

‎গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে খুন ও আত্মহত্যা

সময় ১২:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬