সিলেট ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ! অভিনয় নাকি মানসিক রোগ?‎ ‎সীমান্তের ডাকের পক্ষ থেকে আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ সম্মানর প্রকল্প উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ করলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‎সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন, সভাপতি আতিক, সম্পাদক সুহেল ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছরকে বরণে প্রস্তুত খাসিয়ারা ‎চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট ২৪ ঘণ্টা পার, শাহরিয়ারকে ফেরত দেয়নি বিএসএফ এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা

‎জামালপুরের শ্রীপুরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত‎

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নে জেন্ডার সমতা, নারীর অধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ নভেম্বর আয়োজিত এ সভায় স্থানীয় ইউপি সদস্য, নারী-পুরুষ, কিশোর-
‎কিশোরী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
‎
‎অস্ট্রেলিয়ান সরকারের অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর সহায়তায় ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
‎
‎সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সুমন, ভালুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম, হায়েতপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নার্গিস পারভীন, ইউপি সদস্য মোঃ মামুন মিয়া, মোঃ আদর আলী, মোঃ খোরশেদ আলম মজনু, অজুফা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেন্ডার, ডিআরআর অ্যান্ড সিসি অফিসার মোছা. সাদেকা বেগম।
‎
‎সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। নারীরা ও পুরুষেরা একে অপরের পরিপূরক। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করা গেলে সমাজে বৈষম্য কমবে। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সমান সুযোগের মাধ্যমে পরিবারে শান্তি, শিশুদের সুষ্ঠু বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
‎
‎আলোচনায় জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, নারীর ক্ষমতায়ন এবং শিশুদের পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী জানান, মেনকেয়ার (MenCare) ও জেন্ডার বিষয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের ফলে এলাকায় নারী-পুরুষের সমতা ও সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের সচেতনতামূলক সভাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও তা নিয়মিত আয়োজনের আহ্বান জানান তাঁরা। উল্লেখ্য, সদর উপজেলার পাশাপাশি জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাতেও নারী-পুরুষের সমতা ও সম্পর্ক উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক এ সচেতনতামূলক সভা পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের বান্নি পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ!

‎জামালপুরের শ্রীপুরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত‎

সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬