সিলেট ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
News Title :
লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর ‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ ‎সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা ‎বালাগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হবিগঞ্জে মউশিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‎৪৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান...

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

যুক্তরাজ্যে এশীয় খাবারের বৈচিত্র্য, ঐতিহ্য ও সাফল্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস। লন্ডনের অভিজাত মেফেয়ারের গ্রোসভেনর হাউসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের খাদ্যশিল্প, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
‎
‎অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান কারি অ্যাওয়ার্ডস এর ফাউন্ডার্স চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খান।
‎
‎অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিবিসির সংবাদ উপস্থাপক সামান্থা সিমন্ডস এবং ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক আনিসা খান।
‎
‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুক্তরাজ্যে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই দাতো ইন্দেরা,বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মোরশেদুর রহমান তালুকদার,ওয়ার্ক পারমিট ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মো. লুৎফুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সাবেক এমপি ফয়সল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক শাহগীর বকত ফারুক, ওয়ান মিলিয়ন মিলসের প্রতিষ্ঠাতা সুলেমান রাজা এমবিই।

এছাড়াও অনুষ্ঠানে  ক্রয়ডনের মেয়র মোহাম্মদ ইসলাম। সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, সাটনের মেয়র মুহাম্মদ সাদিক, শ্রীপুর ভিলেজের ট্রাস্টি সাব্বির করিম, একাউন্টেট রফিক হায়দার, আনোয়ার হোসেন, শাহ এফ আকতার, বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট অলি খান এমবিই ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর সহ  নানা শেণি পেশার  বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
‎
বৃটেন থেকে শাহ শাফী, জানান, এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের সম্মানিত বিচারকমণ্ডলী বিজয়ীদের নির্বাচন করেন। এর আগে মসলাপ্রেমী সাধারণ মানুষের ভোটে বিভিন্ন ক্যাটাগরির চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা তৈরি করা হয়। ফাইন ডাইনিং, ক্যাজুয়াল ডাইনিং, টেকঅ্যাওয়ে, ভেগান ও নিরামিষ খাবারসহ এশীয় খাদ্যসংস্কৃতির বিভিন্ন শাখা এই পুরস্কারের আওতায় ছিল।

‎এবারের জাতীয় পর্যায়ের উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে বার্মিংহামের ইতিহাস (Itihaas) অর্জন করে বেস্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্টের সম্মাননা। লন্ডনের ক্ল্যাপহামের দ্য পেপার ট্রি (The Pepper Tree) জিতে নেয় থাই রেস্টুরেন্ট অব দ্য ইয়ার। ইয়র্কের এভারেস্ট গুর্খা (Everest Gurkha) নির্বাচিত হয় নেপালিজ রেস্টুরেন্ট অব দ্য ইয়ার এবং কার্ডিফের ভেজিটেরিয়ান ফুড স্টুডিও (Vegetarian Food Studio) অর্জন করে বেস্ট ভেগান/ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট অব দ্য ইয়ার পুরস্কার।

এ বছর লন্ডনের ব্রিক লেনের আন্তর্জাতিক সুপারমার্কেট দ্য তাজ স্টোরসকে দেওয়া হয় ‘লিগ্যাসি অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। এডিনবরার ম্যাকাও কিচেনের কেই ডি ফ্রেইটাস অর্জন করেন ‘এশিয়ান শেফ অব দ্য ইয়ার’ পুরস্কার।
‎

আতিথেয়তা শিল্পে উদ্ভাবনী অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন মো. শাকাওয়াত হোসেন। একই সঙ্গে বিশেষ সম্মাননা দেওয়া হয় সন্দীপ দেওয়ানকেও।
‎এবারের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন প্যাডিস মার্টেন ইন-এর প্রতিষ্ঠাতা প্রদীপ ও অমিতা মাশরু। একই প্রতিষ্ঠান লেস্টারের সেরা এশীয় রেস্তোরাঁ হিসেবেও পুরস্কৃত হয়েছে।

‎আয়োজকদের মতে, এশিয়ান কারি অ্যাওয়ার্ডস যুক্তরাজ্যের এশীয় খাদ্যশিল্পের সামগ্রিক বৈচিত্র্য ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। বিভিন্ন দেশের খাবার, রন্ধনশৈলী ও আতিথেয়তা শিল্পের প্রতিনিধিদের এক মঞ্চে নিয়ে আসার মাধ্যমে অনুষ্ঠানটি এশীয় খাদ্যসংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

‎৪৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান...

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

সময় ১১:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬