সিলেট ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
News Title :
লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর ‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ ‎সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা ‎বালাগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হবিগঞ্জে মউশিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক শ্রীচৈতন্যের আখড়া পরিদর্শন এবং শীতের আমেজে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার ২১ নভেম্বর গোলাপগঞ্জের বারকোটস্থ কবি ও গবেষক কামরুন্নাহার চৌধুরী শেফালীর নিজ বাসভবনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আনোয়ার আহমদ।

ঢাকাদক্ষিণ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. ছলমান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং এম এ আরাফাতের প্রাণবন্ত ও প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও লোকসাহিত্য গবেষক আবু সালেহ আহমদ।
‎
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি জয়নাল আবেদীন বেগ এবং কবি ও গীতিকার শাহিনা জালালি পিয়ারা। এছাড়াও আলোচনায় অংশ নেন কবি ও লেখক সৈয়দ আতিকুল ইসলাম, কবি ও গবেষক কামরুন্নাহার চৌধুরী শেফালী, কবি ও লেখক নাছরিন সুলতানা, কবি ও সংগঠক মো. ফাতাউর রহমান, কবি সৈয়দ নিয়াজ আহমেদ ও জহুরা মমতাজ প্রমুখ।

আলোচনায় বক্তারা গোলাপগঞ্জের সমৃদ্ধ ঐতিহাসিক প্রেক্ষাপট ও গ্রামীণ লোকজ সংস্কৃতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই দরাজ কণ্ঠে কবি কামরুন্নাহার চৌধুরী শেফালীর রচিত ঐতিহ্যবাহী পুঁথি পাঠ করে শোনান, যা শীতের সন্ধ্যায় উপস্থিত সাহিত্য প্রেমীদের বাড়তি আনন্দ জোগায়।
‎
‎​অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কবি কামরুন্নাহার চৌধুরী শেফালীর লেখা ‘শেকড়’ (Shekor) গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। স্থানীয় কবি, সাহিত্যিক, শিক্ষক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সময় ০৮:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬