
সারা দেশের ন্যায় হবিগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক এর সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা সহসভাপতি মাওলানা আবু নাসের খান, দপ্তর সম্পাদক মাওলানা মোশাররফ ভূইয়া, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফাহিম আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আঃ শহীদ, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা জুবায়ের, ক্বারি সেলিম আহমদ ও সাইদুর রহমান প্রমুখ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
শিব্বির আহমদ আরজু 

















