সিলেট ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
News Title :
লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর ‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ ‎সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা ‎বালাগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হবিগঞ্জে মউশিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎আদালতের ডিক্রির পরও জমি দখলের অভিযোগ, নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি

‎জামালপুর পৌরসভাধীন ফৌজদারি মোড় সংলগ্ন নাওভাঙ্গা মৌজায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অবৈধ দখল ও অস্থায়ী বাজার স্থাপনের অভিযোগ উঠেছে। আদালতের রায় ও ডিক্রি পাওয়ার পরও জমি বুঝে নিতে গিয়ে বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন জমির দাবিদার মোঃ জাহাঙ্গীর আলম।

‎এ ঘটনায় তিনি জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (ইনচার্জ) বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নাওভাঙ্গা মৌজার সংশ্লিষ্ট জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমির মালিকানা ও স্বত্ব নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে ২০২০ সালে মামলাটি পরিচালিত হয়। পরবর্তীতে ২০২২ সালের ৭ জুন আদালত থেকে ডিক্রি প্রাপ্ত হন বলে অভিযোগকারী দাবি করেছেন।

‎তাঁর অভিযোগ, আদালতের ডিক্রি পাওয়ার পরও প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি জমিতে অবৈধভাবে দখল বজায় রেখে অস্থায়ী বাজার স্থাপন করেছেন। পাশাপাশি জমিতে প্রবেশ ও ভোগদখল করতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং বাধা প্রদান করা হচ্ছে।

‎অভিযোগপত্রে আরও বলা হয়, সংশ্লিষ্ট জমির সিএস, আরএস,বিএস, বিআরএস ও দিয়ারা খতিয়ান এবং দাগ নম্বর উল্লেখ করে ভূমির তফসিল সংযুক্ত করা হয়েছে। জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

‎এদিকে, জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে।

‎স্থানীয়ভাবে জমির প্রকৃত মালিকানা, আদালতের ডিক্রির বাস্তবায়ন এবং কথিত অবৈধ বাজার স্থাপনের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

‎আদালতের ডিক্রির পরও জমি দখলের অভিযোগ, নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি

সময় ০২:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬