সিলেট ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
News Title :
ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎ ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক ‎বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করতে মোগলাবাজারে কর্মীসভা বা‌নিয়াচং‌য়ে আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আসহাদ রশিদী‘র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা।‎

‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক (আতশবাজি ও তারাবাতি) উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এবং সিলেট জেলা পুলিশ।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর থানার ফতেপুর ইউনিয়নের ভেলুপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

‎বুধবার ১৮ নভেম্বর এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সদর কোম্পানি ও সিলেট জেলা পুলিশের একটি যৌথ দল ভেলুপাড়া গ্রামের বাসিন্দা নুরুল উল্ল্যাহর পাকা বসতঘরে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নুরুল উল্ল্যাহসহ অজ্ঞাতনামা আরও দুজন কৌশলে পালিয়ে যায়।

‎পরে বসতঘরের পূর্ব পাশের কক্ষে তল্লাশি চালিয়ে ২২টি পুরোনো প্লাস্টিকের বস্তায় রাখা ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। এ ছাড়া ২টি বস্তা থেকে ৫৫২ বক্স ‘তুফান চকলেট বাজি’ এবং ১২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় তারাবাতি জব্দ করা হয়েছে।

‎এ ঘটনায় পলাতক নুরুল উল্ল্যাহসহ অজ্ঞাতনামা দুজনকে আসামি করে জৈন্তাপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ

সময় ০৮:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬