
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৭ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশি এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মাথিউরা দুধবকশি গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে।
বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ মাথিউরা দুধবকশি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার প্রতিনিধি। 

















