সিলেট ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
News Title :
ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎ ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক ‎বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করতে মোগলাবাজারে কর্মীসভা বা‌নিয়াচং‌য়ে আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আসহাদ রশিদী‘র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা।‎

‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে!

মৌলভীবাজারের রাজনগরে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা ৪৫৮ বস্তা সারবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দবাটি এলাকায় ট্রাকটি আটক করা হলেও চালককে পাওয়া যায় পরদিন সকালে। পরে ট্রাক নিতে এসে পুলিশের হাতে আটক হন চালক কামাল উদ্দিন (৩৮)।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৭ নভেম্বর রাত ১১টার দিকে গোবিন্দবাটি এলাকার হাজী মোবারক ফিলিং স্টেশনের সামনে চালকবিহীন অবস্থায় ট্রাকটি দেখতে পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই ফরহাদ মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির খোঁজখবর নেন। সন্দেহজনক পরিস্থিতিতে ট্রাকটি সারা রাত পুলিশ পাহারায় রাখা হয়।
‎
‎বুধবার ১৮ নভেম্বর সকাল ১০টার দিকে ট্রাকটি নিতে ঘটনাস্থলে আসেন চালক কামাল উদ্দিন। এ সময় তাঁকে আটক করা হয়। পরে ট্রাকটিতে থাকা ৫০ কেজি ওজনের ৪৫৮ বস্তা সারসহ তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।
‎
‎আটক চালক কামাল উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার শেওড়া মুন্সিবাড়ি এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। ট্রাকটির মালিক শামীম মিয়া। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৩৮।
‎
‎রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ট্রাকটিতে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার রয়েছে। এসব সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
‎
‎তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে!

সময় ০৯:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬