সিলেট ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
News Title :
ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎ ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক ‎বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করতে মোগলাবাজারে কর্মীসভা বা‌নিয়াচং‌য়ে আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আসহাদ রশিদী‘র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা।‎

জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎

ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকদের নিয়ে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের জালালপুরের কাদিপুরে শামছুন্নেছা ওমেন্স কলেজে ২৬ জন বিদেশি চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার ১৮ নভেম্বর তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৬ জন চিকিৎসক অংশ নেন। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
‎
‎কর্মসূচির আয়োজকদের মধ্যে ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের অ্যাডভাইজার ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম (বিইএম), কবির আহমদ, গিয়াস উদ্দিন ও মামুনূর রশিদ।

আয়োজক সূত্রে জানা যায়, তাফিদা রাকিব ফাউন্ডেশন এর আগেও দুইবার বিদেশি চিকিৎসকদের নিয়ে বাংলাদেশে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সেই ধারাবাহিকতায় এবারও বিদেশি চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
‎
‎শহরের কাছাকাছি গ্রামীণ জনপদ জালালপুরে এ ধরনের আন্তর্জাতিক চিকিৎসাসেবা কর্মসূচি স্থানীয় মানুষের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিদেশি চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎

সময় ০৯:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬