সিলেট ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
News Title :
ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎ ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক ‎বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করতে মোগলাবাজারে কর্মীসভা বা‌নিয়াচং‌য়ে আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আসহাদ রশিদী‘র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা।‎

লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক

লাখাইয়ে আমনধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ শুরু হয়েছে । বৃহস্পতিবার ১৮ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর কার্যালয়ে এ আমনধান সংগ্রহ কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যে কৃষক অ্যাপ এর মাধ্যমে সংগৃহীত আবেদন পত্র যাচাই-বাছাই শেষে চুড়ান্ত তালিকায় তালিকাভুক্ত ২২৭৭ জন কৃষক এর মধ্যে থেকে ২২০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষক প্রত্যেকে সর্বেচ্চো ৩ টন ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।
‎
‎উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায় চলতি মৌসুমে ১৪ টাকা কেজি দরে মোট ৪৩৪ টন ধান খাদ্য গুদামে সংগ্রহ করা হবে।
‎
‎এ লক্ষ্যে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কৃষক বাছাইয়ের জন্য আবেদনকারীদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের ২২০ জন কৃষকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকরা আগামীকাল থেকেই খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারবেন।
‎
‎কৃষক যাচাই-বাছাই ও লটারি কার্যক্রম অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং তিনি আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, খাদ্য গুদামের ওসিএলএসডি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা যুবদলের, আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ তাউস আহমেদ প্রমুখ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক

সময় ০৭:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬