সিলেট ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
News Title :
ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎ ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক ‎বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করতে মোগলাবাজারে কর্মীসভা বা‌নিয়াচং‌য়ে আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আসহাদ রশিদী‘র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা।‎

মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮)-কে শ্বাসরোধে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের মাত্র আট ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ৩জন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে এক দোকানিসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নিহতের অটোরিকশার ৪ টি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত গলাবন্ধনী উদ্ধার করেছে পুলিশ।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার কোজারগাঁও এলাকার আছকান মিয়া (২৭), বড়বাড়ি সোনাপুর এলাকার আমিন আলী (৪৫), সিংকাপন এলাকার সোহেল মিয়া (৩২) এবং মোস্তফাপুর এলাকার ব্যাটারি ব্যবসায়ী আব্দুল মোসাব্বির (২৮)।
‎
‎পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন তিনি।
‎
‎মরদেহ উদ্ধারের পরপরই হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে সদর মডেল থানা পুলিশের বিশেষ দল। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আছকান, আমিন ও সোহেলকে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বড়হাট এলাকার আবিদা স্টোর থেকে অটোরিকশার ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে চোরাই ব্যাটারি কেনার অভিযোগে দোকানি আব্দুল মোসাব্বিরকেও গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের যে বিবরণ উঠে এসেছে, তা রীতিমতো চাঞ্চল্যকর। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় অপর আসামি আমিন আলীর বাড়িতে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আমিন। বাড়িতে পৌঁছানোর পর আছকান ও আমিন কৌশলে হাবিবুরকে আটক করেন। পরে আছকান ফোন করে সোহেলকে সেখানে ডেকে নেন।
‎
‎সোহেল পৌঁছানোর পর তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের এক পাশে রেখে দেওয়া হয়।
‎
‎পরে আছকান ও সোহেল নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আব্দুল মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ব্যাটারি বিক্রির টাকায় ইয়াবা কিনে তারা আবার আমিনের বাড়িতে ফিরে তিনজন মিলে মাদক সেবন করেন বলে পুলিশ জানিয়েছে।
‎
‎পরদিন ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ের ঝোপের মধ্যে ফেলে রেখে তারা নিজ নিজ বাড়িতে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে।
‎
‎মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
‎
‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী

সময় ০৭:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬