
হবিগঞ্জের বানিয়াচংয়ে আল-জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে আগামী ২১ নভেম্বর।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসছেন আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আশহাদ রশিদী হাফি:।
এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
এ উপলক্ষে বুধবার ১৮ নভেম্বর দুপুর ১২ টায় বানিয়াচং আল-জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসায় মজলিশে সুরা কমিটির সভাপতি মুফতি অলিউর রহমান আরশাদীর সভাপতিত্বে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
তাৎকনিক উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার মেনেজিং কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, সাহিদুর রহমান, আক্তার হোসেন আলহাদী, দিলোয়ার হোসেন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রমুখ।
এ ইসলামী মহা-সম্মেলনকে বর্ণাঢ্য ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্ছ চেষ্টা করা হচ্ছে। এতে প্রশাসন ও সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
আক্তার হোসেন আলহাদী: বানিয়াচং 


















