সিলেট ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
News Title :
ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎ ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও পুলিশের অভিযান: ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরক জব্দ মৌলভীবাজারে হত্যার রহস্য উদ্ঘাটন, উদ্ধার চার ব্যাটারি ও হত্যায় ব্যবহৃত গলাবন্ধনী লাখাইয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু: লটারিতে নির্বাচিত ২২০ কৃষক ‎বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করতে মোগলাবাজারে কর্মীসভা বা‌নিয়াচং‌য়ে আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আসহাদ রশিদী‘র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা।‎

‎রাজনগরে অটোরিকশা চালক হত্যা মামলা‎১৮ বছর পর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশাচালক হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে চলা আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে রায় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে রাজনগর থানার পাঠানটুলা গ্রামের মোহাম্মদ ইয়াসিন খান বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলাটির নম্বর দায়রা মামলা-২৬৯/০৯। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পুলিশি তদন্ত ও আইনি কার্যক্রম শেষে মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
‎
‎মামলার বিচার শেষে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
‎
‎রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—তাজুল ইসলাম, টিপু আহমদ, ফরমুজ মিয়া, নুরুদ্দিন এবং পলাতক আরও দুই আসামিসহ মোট ছয়জন। আদালত বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
‎
‎রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলোর বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। এ ধরনের রায়ের মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। সব অপরাধীকেই বিচারের আওতায় আসতে হবে।
‎তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের রায়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

‎রাজনগরে অটোরিকশা চালক হত্যা মামলা‎১৮ বছর পর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সময় ০২:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬