
হবিগঞ্জ সমিতি সিলেটের আজীবন সদস্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিলের শ্রদ্ধেয় মাতা মোছাঃ রাবেয়া খাতুন ১৫ নভেম্বর, রাত ২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের শায়েস্তানগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে হবিগঞ্জ সমিতি সিলেটের সকল আজীবন সদস্য ও নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। শোকবার্তায় সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী এবং সাধারণ সম্পাদক এ.কে.এম. মাহমুদুল আলম মারুফ বলেন, মরহুমা মোছাঃ রাবেয়া খাতুন ছিলেন একজন পরহেজগার, ধর্মভীরু ও দানশীল নারী। তাঁর মৃত্যুতে আমরা একজন মহীয়সী ও গুণী মানুষকে হারালাম। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।
বিশেষ প্রতিনিধি 


















