সিলেট ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

‘মাদকমুক্ত তারুণ্যে রুখে দাও ইভটিজিং’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (১৫ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেনের সভাপতিত্বে এবং ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক গোলাপ মিয়ার উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নজমুল হোসেন বলেন, আমাদের কলেজ ধূমপানমুক্ত, মোবাইলমুক্ত ও রাজনীতিমুক্ত। মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমরা আরও বলিষ্ঠ পদক্ষেপ নেব। এ বিষয়ে কলেজ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে। আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ এলে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অচিরেই সরকার নির্দেশিত মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি ২০১১ সালে তাঁর লেখা ‘ইভটিজিং যারা করে তারা কি বুঝে?’ শীর্ষক প্রবন্ধের বিষয়বস্তু তুলে ধরেন। মাদকের করালগ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবারের সদস্যদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎বক্তারা বলেন, মাদকাসক্তি ও ইভটিজিং সামাজিক ব্যাধি। এসব ব্যাধি নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধের শপথ নিতে হবে। একজন সন্তান শুধু একটি পরিবারের নয়, সে সমাজেরও সম্পদ। তাই সামাজিকভাবেই এসব সমস্যা নিরসনে উদ্যোগ নিতে হবে। পিতা-মাতা ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি ছোটদের স্নেহ করা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
‎
‎সভায় আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির (জিবি) সদস্য আরিফুল ইসলাম বেলাল, সাবেক জিবি সদস্য মো. লিয়াকত আলী, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক পরিষদের সম্পাদক হেলাল খান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালিক, অভিভাবক ডা. আহমেদ ফারুকী ও সালেহ আহমদ সাবুল।
‎
‎শিক্ষার্থীদের মধ্যে মতামত ব্যক্ত করেন দূর্বা চৌধুরী, ঋতু দেব, রহিম খান ও সৈয়দা জাকিয়া ফাতেমা।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও জিবি সদস্য নাজমা বানু, গায়ত্রী চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান, প্রভাষক আক্তার হোসেন, মাহবুবুর রহমান, সাফায়েত উল্লাহ, মিঠুন চক্রবর্তী, জিবি সদস্য সুরজিত দেব, সমরেশ দাস রায়, খায়রুল আনাম এবং অফিস স্টাফ সাদেক আহমেদ চৌধুরী ও তোফায়েল আহমেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

সময় ০৮:০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬