
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের অভিযানে মারুফ আহমেদ (৫৬) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে রাজনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজনগর থানা পুলিশ।
গ্রেপ্তার মারুফ আহমেদ উপজেলার দক্ষিণ কুবঝাড় গ্রামের ছোয়াব আলীর ছেলে। তিনি রাজনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এবং ৪নং পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় রাজনগর থানায় দায়ের করা একটি মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি 

















