সিলেট ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
News Title :
রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন‎ ‎রাজনগরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প ‎শিক্ষকদের সম্মান করলেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব: নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা ‎জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড। ‎জামালপুরের কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‎জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায়ী সংবর্ধনা ১ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩
‎আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ

‎শিক্ষকদের সম্মান করলেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব: নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার ১২ নভেম্বর বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো.সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. নেছাওর মিয়া।
‎
‎অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নূরজাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের অবসর ও কল্যাণ সুবিধা বোর্ডের সদস্য নিজাম উদ্দিন তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস, মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সিপন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধুহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দে,সহ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার অভিভাবক সদস্য সাংবাদিক আব্দুস সামাদ আজাদ সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

মোজাহিদুল ইসলাম চৌধুরী ও আবুবকর সিদ্দিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নাহিদ হোসেন এবং গীতা পাঠ করেন রুমি রানী সরকার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিহাবুর রহমান। এ সময় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানভীর ইসলাম মানপত্র পাঠ করেন।
‎
‎বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাদশ শ্রেণিতে প্রবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। এইচএসসি  পাস করার পরই মূলত তাদের ভবিষ্যৎ জীবনের পথচলা শুরু হবে। তাই এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকদের সম্মান ও তাঁদের নির্দেশনা অনুসরণ করলেই সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছানো সম্ভব। ভালো শিক্ষার্থী না হলে ভালো শিক্ষক হওয়া যায় না। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে।
‎
‎বক্তারা নবীন শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

‎আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ

‎শিক্ষকদের সম্মান করলেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব: নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা

সময় ০৩:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬