সিলেট ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
News Title :
রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন‎ ‎রাজনগরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প ‎শিক্ষকদের সম্মান করলেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব: নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা ‎জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড। ‎জামালপুরের কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‎জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায়ী সংবর্ধনা ১ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন‎

“কুরআনুল কারীমের নূর ছড়িয়ে পড়ুক বিশ্বময়”—এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা।
‎মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় শতাধিক প্রতিযোগী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
‎
‎১২ নভেম্বর (বৃহস্পতিবার) শান্তিগঞ্জের অভিজাত ঝিলমিল অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎মোহাম্মদ নূর আলীর সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন ও হাফিজ মাওলানা হোসাইন আহমদের মনোমুগ্ধকর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী।

‎পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে শান্তিগঞ্জসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কুরআনের পাখিরা তাদের সুমধুর কন্ঠে পবিত্র কালামুল্লাহ তিলাওয়াত করে উপস্থিত শ্রোতা ও দর্শকদের মুগ্ধ করে।
‎
‎প্রতিযোগিতা শেষে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সূক্ষ্ম ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে ২টি ভিন্ন বিভাগে সর্বমোট ২০ জন মেধাবী প্রতিযোগী বিজয়ী নির্বাচিত হন। পরে বিজয়ীদের হাতে সম্মাননা সনদপত্র নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন,কুরআনে হাফেজরাই হলেন সমাজের আলোকবর্তিকা। নতুন প্রজন্মকে কুরআনমুখী করতে এবং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম হাজী সুন্দর আলী  মাগফিরাত কামনা এবং তার পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন‎

সময় ০৬:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬