সিলেট ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
News Title :
রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন‎ ‎রাজনগরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প ‎শিক্ষকদের সম্মান করলেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব: নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা ‎জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড। ‎জামালপুরের কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‎জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায়ী সংবর্ধনা ১ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩
এসআরবি-৯ সিপিসি-২ অভিযানে

‎রাজনগরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

‎মৌলভীবাজারের রাজনগর থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি দীপ রবিদাস প্রকাশ দূর্বা (৬৫)-কে গ্রেফতার করেছে এসআরবি-৯ এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল।

‎বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নুপুর চৌধুরীর পান দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত দীপ রবিদাস রাজনগর চা বাগানের দক্ষিণ সোনাতলা এলাকার মাধব রবিদাসের ছেলে।

‎এসআরবি-৯ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীপ রবিদাসের বিরুদ্ধে রাজনগর থানায় ২০১৩ সালের মামলা নং-১৪ (জিআর-৫৩/১৩) এবং দায়রা নং-৫০৭/২০১৪-এর একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ছিল। মামলার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

‎দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-৯ এর আভিযানিক দল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজারের রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এসআরবি-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

এসআরবি-৯ সিপিসি-২ অভিযানে

‎রাজনগরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সময় ০৬:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬