সিলেট ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
News Title :
রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন‎ ‎রাজনগরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প ‎শিক্ষকদের সম্মান করলেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব: নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা ‎জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড। ‎জামালপুরের কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‎জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায়ী সংবর্ধনা ১ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

‎জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ৮০ বোতল মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।
‎মঙ্গলবার (১০ নভেম্বর) বকশীগঞ্জ থানাধীন মৃধাপাড়া থেকে লাউচাপড়া গামী পাকা সড়কের ডুমুরতলা এলাকায় মনু মিয়ার মুদি দোকানের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী থানার কর্ণঝোড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে উমর আলী (২৩), একই জেলার চুকচুকি গ্রামের ফকির বাদশার ছেলে মো. লাজু মিয়া (২৬) এবং কর্ণঝোড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বিজয় মিয়া (১৭)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিজয় মিয়াকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
‎
‎জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মোস্তাফিজুর রহমান, এএসআই দিদারুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।‌ অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে আইকনিক হোয়াইট হুইস্কি, রয়্যাল স্ট্যাগ হুইস্কি ও আইস ভদকা। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।
‎
জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, মাদক ও অস্ত্রের কারবারিদের জামালপুরে কোনো স্থান নেই। চোরাচালান চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতায় জামালপুরকে নিরাপদ ও চোরাচালানমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

‎জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

সময় ১১:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬