সিলেট ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
News Title :
রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন‎ ‎রাজনগরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প ‎শিক্ষকদের সম্মান করলেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব: নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা ‎জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসী কে ৪ হাজার টাকা অর্থদন্ড। ‎জামালপুরের কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ‎জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায়ী সংবর্ধনা ১ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

‎জামালপুরের কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সমন্বয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার ১১নভেম্বার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

‎সভায় উপস্থিত ছিলেন,বাজার কমিটির সদস্য, উৎপাদক দলের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, কমিউনিটি মার্কেট এজেন্ট, কৃষক, ইউনিয়ন সমাজকর্মী, ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, উদ্যোক্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, আনসার সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
‎
‎অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে বাস্তবায়ন করেছে।
‎
‎হাফেজ মো: আব্দুল আজিজের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান এর  সভাপতিত্বে সভার উদ্বোধন ঘোষণা করা হয়।

‎উদ্বোধনী বক্তব্যে সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা সমাধান, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
‎
‎সভায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা। তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় নেতৃত্ব, কৃষক ও বাজার সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে স্থানীয় উন্নয়নকে গতিশীল করাই এ কমিটির মূল উদ্দেশ্য। তিনি পুষ্টি, নারী ক্ষমতায়ন, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
‎
‎উপ-সহকারী কৃষি অফিসার  মো. ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষকদের নিয়মিত সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত কিন্তু কৃষকদের সেবা নিতে হবে। আগামিকাল থেকেই নিয়মিত ভাবে ইউনিয়ন পরিষদে বসে পরামর্শ দিয়ে যাবো। পাশাপাশি কৃষি উপকরণের সঠিক ব্যবহার এবং পরিবেশ দূষণ রোধে বালাইনাশকের বোতল ও প্যাকেট নির্দিষ্ট স্থানে সংরক্ষণের আহ্বান জানান তিনি।
‎
‎ইউনিয়ন সমাজকর্মী নাজমা বেগম তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ সম্পন্নকরণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।তিনি আরো বলেন এমাসেই কেন্দুয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে,সকলে যেন তাদের কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন এবিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
‎
‎প্রশাসনিক কর্মকর্তা মোছা: শামছুন্নাহার ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রশাসনিক সেবা সম্পর্কে আলোচনা করেন। তিনি নাগরিকদের সময়মতো সেবা গ্রহণ, তথ্য হালনাগাদ রাখা,প্রকল্পের সার্বিক কাজে সহযোগিতা করা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
‎
‎ইউপি সদস্য মো:সৈয়দুর রহমান সরকার তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক শিক্ষা বিস্তার এবং নতুন প্রজন্মকে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতন ও শিক্ষিত নাগরিকই একটি উন্নত সমাজ গঠনের প্রধান ভিত্তি।
‎
‎সভায় সেইফগার্ড পলিসি ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া গত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। গত সভার রেজুলেশন পাঠ করেন এবং দক্ষতার সঙ্গে  সভায় সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা।
‎
‎দীর্ঘ আলোচনা শেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আগামী ছয় মাসের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
‎সিদ্ধান্তসমূহ হলো—
‎(১).আগামীকাল থেকে  উপ-সহকারী কৃষি অফিসারদের জন্য ইউনিয়ন পরিষদে একটা নির্দিষ্ট কক্ষ বরাদ্দ  থাকবে।সেখানে তিনজন উপ-সহকারী কৃষি অফিসার,সপ্তাহে তিন দিন বসে ইউনিয়নের  কৃষক/কৃষাণীদের বিভিন্ন  ফসল চাষাবাদ এর পরামর্শ ও সেবা দিবেন।
‎(২).পেস্টিসাইড এর যথাযথ ব্যবহার ও প্রয়োগের নিয়ম-কানুন মানা,এই উপলক্ষে আগামি ১৬ই  নভেম্বর সকাল ১১ টায় কেন্দুয়া ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে  সচেতনতা র্যালী বের হবে।
‎
‎(৩).ইউনিয়ন পরিষদ ও জেসমিন প্রকল্পের  উদ্যোগে,যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে তা পরিদর্শন করা হবে।
‎(৪).পরিবেশ দূষণ রোধে যেখানে-সেখানে পলিথিন না ফেলে নির্ধারিত ড্রামে সংরক্ষণ করা হবে এবং যেখানে ড্রাম গুলোর সঠিক ব্যবহার হচ্ছে না, সেখানে ব্যবহার নিশ্চিত করতে হবে।
‎(৫).নারী উদ্যোক্তা ও নারী ক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে নারীবান্ধব মার্কেট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
‎(৬). বাল্যবিবাহ প্রতিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।
‎(৭).ব্যবহৃত বালাইনাশকের বোতল ও প্যাকেট নির্ধারিত স্থানে একত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
‎
‎সভা শেষে অংশগ্রহণকারীরা ইউনিয়নের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, কৃষি উৎপাদন উন্নয়ন এবং সরকারি সেবার কার্যকর সমন্বয় নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

‎জামালপুরের কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সময় ১০:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬