
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন জামালপুর সদর।
বুধবার ১১ নভেম্বর (সন্ধ্যায়) জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, উপজেলা প্রকৌশলী মো. আকরাম হোসেন তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো: জাকির হোসেন, জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার পদোন্নতি পেয়ে সিলেট বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন। তাঁর এ পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলেই অভিনন্দন জানিয়েছেন।
মোঃ খোরশেদ আলম, জামালপুর 

















