সিলেট ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
News Title :
‎বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন, সভাপতি আতাউর, সদস্য সচিব মনোরঞ্জন ‎মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য ‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎ শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতা প্রধান আসামি করে মামলা‎ ‎রাজনগরে গাছের সঙ্গে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ ‎জামালপুরের মেষ্টা ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ লাখাইর বুল্লা ইউনিয়ন এর কাটাইয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত। কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ‎হবিগঞ্জে  তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

‎মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য

মৌলভীবাজারের জুড়ী থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে থানার মাত্র দেড়শ’ মিটারের মধ্যে ছিনতাইকারির কবলে পড়েছেন শম্পা রানী দাস নামে এক নারি পুলিশ (কনস্টেবল) সদস্য। এসময় ছিনতাইকারিরা তার মূখ চেপে ধরে তোলে নেওয়ারও চেষ্ঠা চালিয়েছে। থানার পাশেই মহিলা পুলিশ সদস্যকে মূখ চেপে ধরে তোলে নেওয়ার অপচেষ্টা ও ছিনতাইয়ের মতো এধরণের দুঃসাহসী ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকন্ঠা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
‎
‎ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে থানা ভবন থেকে আনুমানিক দেড়শ’ মিটার দূরে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন রাস্তায়। এ ঘটনায় ভুক্তভোগি পুলিশ সদস্য থানায় সাধারণ ডায়রি করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
‎  
‎জানা গেছে, নারী পুলিশ সদস্য শম্পা রানী দাসের স্বামীও জুড়ী থানায় কর্মরত। এই পুলিশ দম্পতি থানা কমপ্লেক্সের সন্নিকটে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে থানায় ডিউটি শেষে পায়ে হেটে বাসায় ফিরছিলেন পুলিশ সদস্য শম্মা রানী দাস। যাওয়ার পথে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশের রাস্তায় ফাঁকা স্থানে অজ্ঞাত দুই যুবক  মূখ চেপে ধরে তাকে তোলে নেওয়ার ও সাথে থাকা মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা চালায়। ওই নারি পুলিশ সদস্যের ধস্তাধস্তি ও চিৎকারে যুবকরা দ্রুত রেলস্টেশনের দিকে ছুটে যায়। তবে, তারা কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি।
‎
‎জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রাতে থানায় ডিউটি শেষে প্রায়ই তিনি পায়ে হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলের আশপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে।
‎
‎নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেয় এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানা জিডি করা হয়েছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন, সভাপতি আতাউর, সদস্য সচিব মনোরঞ্জন

‎মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য

সময় ০৭:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬