
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় দিগপাইত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এলাকার বৃদ্ধ, যুবক ও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন—জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক কাজী, মাওলানা কামরুজ্জামান, ফজলুল হক মাস্টার এবং মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো. ছানোয়ার হোসেন সোহাগ বলেন, যদি কোনো দিন গরিবের হকের টাকা কিংবা ইউনিয়ন পরিষদের ১০ টাকার কোনো অনিয়ম আমি করি, তবে আপনারা আমার বিচার করবেন। আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের সকল উন্নয়ন আপনাদের সাথে নিয়েই বাস্তবায়ন করব।
বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক কাজী বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। স্থানীয় সরকার নির্বাচনে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে, জনগণ তাকেই ভোট দিয়ে বিজয়ী করবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। সাধারণ মানুষের এমন ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয় নির্বাচনী উত্তাপ ও প্রচারণাকে আরও জমজমাট করে তুলেছে।
ফারুক আহমেদ ভূঁইয়া,জামালপুর 


















