
”করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ ৮ নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইনের সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক মিহির পুরকায়স্থ’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসাইন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সমবায়ী গোপাল চন্দ্র দাস এবং খালেদ আহমেদ প্রমুখ।
মখলিছ মিয়া, বানিয়াচং। 


















