সিলেট ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার সময় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে সিলেট মহানগরীর কুমারপাড়াস্থ ঝর্ণারপাড়-৯০ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
‎গ্রেফতারকৃতরা হল, জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭): তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। তার বাড়ি জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ব্রাহ্মনগ্রাম এলাকায় মৃত জগানন্দ ছেলে, বর্তমানে তিনি কোতোয়ালী থানার পূর্ব জিন্দাবাজারের সারদা ভবনে বসবাস করতেন। অপর ব্যক্তি হল, রানা আলী মাসুদ রানা (২৩) এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার এলাকার মো. জসিম আলী ছেলে। বর্তমানে সে কোতোয়ালী থানার নয়াসড়ক এলাকার শিমুল মিয়ার বাসায় (আল হেলাল-১৬) ভাড়া থাকতেন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ বের করা হয়। এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায় এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় ওই দুই কর্মীকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার জব্দ করা হয়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

সময় ০৭:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬