সিলেট ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং শিশুদের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং জেসমিন প্রকল্প, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।
‎
‎অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে হাত ধোয়ার সঠিক অভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন জীবনে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে যথাযথভাবে হাত ধোয়া জীবাণুর বিস্তার রোধ ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাসে অভ্যস্ত করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
‎
‎এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস,গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাখাওয়াত হোসেন সরকার।
‎বিশ্ব হাত ধোয়া দিবসের এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত হাত ধোয়া এবং পরিচ্ছন্ন জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সময় ০৬:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬