সিলেট ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

‎সিলেটে এনসিপির পদযাত্রা ও সমাবেশ: ‘জুলাই আন্দোলনের সনদ’ ও ‘মুজিববাদ’ নির্মূলের ডাক

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম।

‎আজ সিলেটে এনপিপি’র পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে, যেখানে বক্তারা ‘জুলাই আন্দোলনের সনদ’ কার্যকর না হওয়া এবং শহীদ পরিবারের যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তারা ‘মুজিববাদ’ নির্মূলের এবং বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কারের উপর জোর দেন।
বিকাল ৫টায় চৌহাট্টা থেকে পদযাত্রা শুরু হয়ে রিকাবীবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দর ও জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সচিব গোলাম মর্তুজা সেলিম, এবং কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ পদযাত্রায় নেতৃত্ব দেন। সিলেট মহানগর ও জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
‎পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। বিকেল ৫টার আগেই শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট নগরীতে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এবং অন্যান্য বিশেষায়িত বাহিনীর সমন্বয়ে পুরো নগরী নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।
‎সিলেট শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন, তাসনিম জারা, মুখ্য সচিব গোলাম মর্তুজা সেলিম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, এবং কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমুখ।
‎বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, ‘জুলাই আন্দোলনের সনদ’ এখনও শুরু হয়নি এবং শহীদ পরিবারের যথাযথ মূল্যায়ন হয়নি। তাঁরা আরও বলেন, ‘জুলাই আন্দোলন’ এখনও শেষ হয়নি এবং ‘মুজিববাদ’ এখনও সক্রিয়, যা নির্মূল করতে হবে। এনসিপি নেতারা স্পষ্ট করেন যে, তাঁদের সংগ্রাম বিএনপি বা খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, বরং চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে। তাঁরা বলেন, “এদেশে দুষ্কৃতকারীদের ঠাঁই হবে না। দেশটা লুটেরাদের হয়ে গেছে, আমরা এই দেশকে বাংলাদেশের জনগণের দেশ বানাতে চাই।” বক্তারা বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কারের দাবিও জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‎সিলেটে এনসিপির পদযাত্রা ও সমাবেশ: ‘জুলাই আন্দোলনের সনদ’ ও ‘মুজিববাদ’ নির্মূলের ডাক

সময় ০৩:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫