সিলেট ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

‎টানা দ্বিতীয়বার গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো.করিম মাহমুদ লিমনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখা।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন। সঞ্চালনা করেন সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ মাসুম ও সাংবাদিক আলী হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কে.এম. লিমন। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ গ্রাম পুলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বলেন, সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কে.এম. লিমন স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর পুনর্নির্বাচন সেই আস্থারই প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, লিমন ভবিষ্যতেও গোয়াইনঘাটের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরে এলাকার অগ্রগতিতে ভূমিকা রাখবেন।
‎
‎সংবর্ধনার জবাবে কে.এম. লিমন গ্রাম পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তিনি ভবিষ্যতেও সচেষ্ট থাকবেন।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে কে.এম. লিমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎
‎উল্লেখ্য, কে.এম. লিমন জাতীয় দৈনিক ‘এদিন’, সিলেটের আঞ্চলিক দৈনিক ‘কাজির বাজার’ ও ‘নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

সময় ০২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬