সিলেট ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন

ঢাকা রেলওয়ে স্টেশন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিতকরণের শুভ উদ্বোধন ২৬ অক্টোবর ২০২৬, ঢাকা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়‌।

‎উক্ত ট্রেনের রুট বর্ধিতকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিতকরণের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি এমপি।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, ফেনী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডি জি) আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোঃ সুবক্তগীন, বাংলাদেশ রেলওয়ের জিএম পূর্ব  বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণীর ঠিকাদার লায়ন মির্জা মাসুদুর রহমানসহ রেলওয়ের কর্মকর্তাবৃন্দ।
‎
‎মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণ দেশের পর্যটনশিল্পের বিকাশ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।
‎
‎আধুনিক, নিরাপদ ও জনবান্ধব রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন

সময় ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬