সিলেট ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
News Title :
হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎ ‎হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎সিলেটে জঙ্গল থেকে বিদেশি পিস্তল, বিস্ফোরক ও লুণ্ঠিত সাউন্ড গ্রেনেড উদ্ধার ​সিলেটে পুসাগ-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ‎জুড়ী-বড়লেখা সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫২ বিজিবি ‎লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ ‎সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় লিখিত অভিযোগ ‎সিলেটে ৩৫ লাখ টাকার মালামাল চুরি: সুনামগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত গ্রেফতার ‎লাখাই’র বুল্লা বাজারের ইজারাদার হারুন মিয়ার দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

‎সিলেটের শাহপরাণে এসআরবি-৯ এর অভিযান: ১৬৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সিলেটের শাহপরাণ থেকে ১৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজিম উদ্দিন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
‎
‎শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে শাহপরাণ (রহ.) থানা এলাকার শাহপরাণ মাজার রোডস্থ আইসক্রিম ফ্যাক্টরি গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত মো. নাজিম উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার থানার নাটেশ্বর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।
‎
‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১.১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে শাহপরাণ মাজার রোড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুর ১.৩০ মিনিটের দিকে এসআরবি-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাজিম উদ্দিনকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের তোষকের নিচে রাখা একটি কালো পলিথিন ব্যাগের ভিতর থেকে ৯টি বায়ুরোধক জিপার ব্যাগে সংরক্ষিত মোট ১৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাজিম জানায়, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
‎
‎এ বিষয়ে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎

‎সিলেটের শাহপরাণে এসআরবি-৯ এর অভিযান: ১৬৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সময় ০৯:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬