
লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের পশ্চিমাটির সকলের পরিচিত মুখ বুল্লা বাজারের ইজারাদার মোঃ হারুন মিয়া (৫৫) হার্ট অ্যাটাকে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৪ অক্টোবর রোজ শনিবার ৮ ঘটিকার সময় পূর্ব বুল্লা তার নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় তিনি স্ত্রী দুই ছেলে ভাই বোন আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।
মরহুমের জানাজার নামাজ বিকাল ৫ টার সময় হযরত শাহ বায়েজিদ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হাজারো অধিক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হারুন মিয়ার মৃত্যুতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ কালে শোক প্রকাশ করেন, বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুল আলম মালু, লাখাই প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলার প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আশিক আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক জুনায়েদ চৌধুরী, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুল, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমেদ, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ মহসিন, করার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মেম্বার জুয়েল রানা, বুল্লা সিংগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুল করিম খসরু,করাব ইউনিয়নের কাজী মাহমুদুল হাসান, হাজী আব্দুল বারিক মেম্বার প্রমুখ।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 


















