সিলেট ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
News Title :
হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎ ‎হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎সিলেটে জঙ্গল থেকে বিদেশি পিস্তল, বিস্ফোরক ও লুণ্ঠিত সাউন্ড গ্রেনেড উদ্ধার ​সিলেটে পুসাগ-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ‎জুড়ী-বড়লেখা সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫২ বিজিবি ‎লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ ‎সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় লিখিত অভিযোগ ‎সিলেটে ৩৫ লাখ টাকার মালামাল চুরি: সুনামগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত গ্রেফতার ‎লাখাই’র বুল্লা বাজারের ইজারাদার হারুন মিয়ার দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

‎হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামে নিজ বসতঘর থেকে সুজন ওরফে সুজল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সুজনের এক ভাই তাঁকে খুঁজতে বাড়িতে যান। এ সময় ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎
‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
‎
‎ওসি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে সুজনের মাদকাসক্তির বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎

‎হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সময় ১০:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬