সিলেট ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
News Title :
হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎ ‎হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎সিলেটে জঙ্গল থেকে বিদেশি পিস্তল, বিস্ফোরক ও লুণ্ঠিত সাউন্ড গ্রেনেড উদ্ধার ​সিলেটে পুসাগ-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ‎জুড়ী-বড়লেখা সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫২ বিজিবি ‎লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ ‎সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় লিখিত অভিযোগ ‎সিলেটে ৩৫ লাখ টাকার মালামাল চুরি: সুনামগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত গ্রেফতার ‎লাখাই’র বুল্লা বাজারের ইজারাদার হারুন মিয়ার দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

‎জুড়ী-বড়লেখা সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫২ বিজিবি

‎মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গত তিন দিনে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল সংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে। ৫২ বিজিবি ব্যাটালিয়ন দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব পুশইনের চেষ্টা প্রতিহত করে।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
‎
‎গত তিন দিনে প্রায় ৩০ জনকে আমরা পুশইনের চেষ্টা প্রতিহত করেছি। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎

‎জুড়ী-বড়লেখা সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫২ বিজিবি

সময় ০৬:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬