সিলেট ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
News Title :
হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎ ‎হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎সিলেটে জঙ্গল থেকে বিদেশি পিস্তল, বিস্ফোরক ও লুণ্ঠিত সাউন্ড গ্রেনেড উদ্ধার ​সিলেটে পুসাগ-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ‎জুড়ী-বড়লেখা সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫২ বিজিবি ‎লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ ‎সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় লিখিত অভিযোগ ‎সিলেটে ৩৫ লাখ টাকার মালামাল চুরি: সুনামগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত গ্রেফতার ‎লাখাই’র বুল্লা বাজারের ইজারাদার হারুন মিয়ার দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

‎হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিললো সাড়ে ৮৮ লাখ টাকা, সাথে বৈদেশিক মুদ্রা ও সোনা

সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার জমা পড়েছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। টাকা ছাড়াও এতে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপার অলঙ্কার।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সে জমা হওয়া অর্থ প্রকাশ্যে গণনা শুরু হয়। দিনব্যাপী গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
‎
‎জেলা প্রশাসক জানান, দিনভর স্বচ্ছতার সাথে গণনা শেষে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। নগদ অর্থ ছাড়াও মাজারের দানবাক্স ও ডেগ থেকে ১ ভরি ৮ আনা স্বর্ণ এবং ৩ ভরি ১৩ আনা রূপা উদ্ধার করা হয়েছে।
‎প্রকাশ্যে এই গণনাকালে নগদ টাকার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। কর্মকর্তা সূত্রে জানা যায়, দানবাক্সে মোট ১৬টি দেশের বৈদেশিক মুদ্রা মিলেছে।
‎
‎দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে, ইউকে (পাউন্ড): ১৪ পাউন্ড, ভারত (রুপি): ৭,৬৪৭ রুপি, আমেরিকা (ডলার): ২৯ ডলার, ইউরোপ (ইউরো): ৭ ইউরো ৩৩ সেন্ট, ওমান: ১,৩৫০.৫০ বায়সা, সংযুক্ত আরব আমিরাত (দিরহাম): ৬৫ দিরহাম, নেপাল: ৫৫ রুপি, পাকিস্তান: ১০০ রুপি, মালদ্বীপ: ১৫ রুপি, শ্রীলঙ্কা: ৫০০ রুপি, রাশিয়া: ৫০ রুবল, থাইল্যান্ড: ২০ বাত, মালয়েশিয়া: ১১ রিঙ্গিত, হংকং: ১০ ডলার, ব্রুনাই: ১ ডলার, সৌদি আরব: ৯৩ পয়সা (রিয়াল) এবং কাতার: ১৭ পয়সা (রিয়াল)।
‎
‎উলেখ্য, মাজারের পরিচালনা পর্ষদ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এটি ছিল পঞ্চমবারের মতো প্রকাশ্যে অর্থ গণনার আয়োজন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎

‎হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিললো সাড়ে ৮৮ লাখ টাকা, সাথে বৈদেশিক মুদ্রা ও সোনা

সময় ০৯:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬