সিলেট ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
News Title :
‎সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে -এমপি জহরত চৌধুরী মৌলভীবাজার সদরের খলিলপুর পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের, দিলেন সম্প্রীতির বার্তা হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ‎জামালপুরে ১৫০ শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষা উপকরণ গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ ‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ‎মৌলভীবাজারের রাজনগরে ব্যতিক্রমী দুর্গাপূজা, লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের টানে ছুটে আসেন দেশ-বিদেশের দর্শনার্থীরা‎ ‎সিলেটে রেলওয়ে স্টেশনের থেকে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১ ‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

‎সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে -এমপি জহরত চৌধুরী

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা দিতে বদ্ধ পরিকর। সব ধর্মের মানুষ মিলেই আমাদের দেশটাকে গড়তে হবে। মসজিদের ইমাম-মোয়াজ্জিনের সম্মানী ভাতার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মন্দিরের পুরহিত ও গীর্জায় প্রার্থনাকারী ফাদারদেরও ভাতা প্রদানের ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আমাদেও প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাইকেই নিয়েই দেশটাকে গড়তে হবে।    
‎
‎তিনি মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দাসেরবাজার ইউনিয়ন, বড়লেখা পৌরসভাসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তিনি মণ্ডপ ও পূজা উদ্যাপন কমিটি, পূজা অর্চনাকারী ও দর্শনার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তার খোঁজ খবর নেন। এছাড়া তিনি এলাকার নানা সমস্যার কথা শুনেন এবং উন্নয়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
‎
‎দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, আব্দুল মইদ চৌধুরী, হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউপি সদস্য আনিছ আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল বাছিত সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বিএনপি নেতা জালাল আহমদ তালাল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে -এমপি জহরত চৌধুরী

‎সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে -এমপি জহরত চৌধুরী

সময় ০৯:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬