
মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী বেগম রেজিনা নাসের। মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ নিয়ে মতবিনিময় করেন।
এ সময় রেজিনা নাসের বলেন, ধর্ম যার যার, উৎসব ও মানবিকতা সবার। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক আমাদের প্রিয় বাংলাদেশ। অশুভ শক্তির বিনাশ হোক, শুভ ও সুন্দর প্রতিষ্ঠিত হোক। সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, খলিলপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, ইউনিয়ন বিএনপির সদস্য রুহিন মিয়া ও আমিনুল ইসলাম এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মিয়া।
এ ছাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সদস্য সচিব মুফাদ আহমেদ মুরাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন রেজিনা নাসের।
মৌলভীবাজার প্রতিনিধি 


















