সিলেট ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
News Title :
মৌলভীবাজার সদরের খলিলপুর পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের, দিলেন সম্প্রীতির বার্তা হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ‎জামালপুরে ১৫০ শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষা উপকরণ গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ ‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ‎মৌলভীবাজারের রাজনগরে ব্যতিক্রমী দুর্গাপূজা, লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের টানে ছুটে আসেন দেশ-বিদেশের দর্শনার্থীরা‎ ‎সিলেটে রেলওয়ে স্টেশনের থেকে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১ ‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ

অসচ্ছল পরিবারের কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ২০টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে মানবিক সহায়তা সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী পরিবার গুলোর নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি স্বচ্ছল ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
‎
‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, অসচ্ছল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। মানুষের হাতে কাজের উপকরণ তুলে দেওয়া হলে তারা নিজেরাই উপার্জনের মাধ্যমে পরিবারের দায়িত্ব পালন করতে পারেন। এ ধরনের উদ্যোগ দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে। তিনি মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইডের লক্ষ্য শুধু মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করা নয়, বরং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা। অটোরিকশা বিতরণের মাধ্যমে ২০টি পরিবারের হাতে উপার্জনের একটি কার্যকর উপকরণ তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংস্থাটির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সাংবাদিক ও মানবাধিকারকর্মী ফজলে এলাহি মাকাম তাঁর বক্তব্যে বলেন, কর্মসংস্থানের উপকরণ বিতরণ অসচ্ছল পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। একটি অটোরিকশা একটি পরিবারের নিয়মিত আয়ের উৎস হয়ে উঠতে পারে, যা তাদের দৈনন্দিন চাহিদা পূরণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে।
‎এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের ইতিবাচক প্রভাব সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
‎
‎আয়োজকরা জানান, বিতরণ করা অটোরিকশা গুলো ২০টি অসচ্ছল পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীরা নিজেদের শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন। নিয়মিত উপার্জনের ফলে পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটানো, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করা এবং আর্থিক নির্ভরশীলতা কমিয়ে আত্মমর্যাদাপূর্ণ জীবন গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
‎
‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্বাস করে, প্রকৃত মানবিক সহায়তা কেবল তাৎক্ষণিক প্রয়োজন পূরণে সীমাবদ্ধ নয়; বরং মানুষের হাতে কাজের সুযোগ তুলে দিয়ে আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ে তোলাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এ লক্ষ্যকে সামনে রেখে সংস্থাটি মানবিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার সদরের খলিলপুর পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের, দিলেন সম্প্রীতির বার্তা

‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ

সময় ০২:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬