সিলেট ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন ঘুষের অভিযোগ ঘিরে চুনারুঘাট থানায় ১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জ সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ ‎কুলাউড়ায় ২২৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ‎জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম,আদালতে মামলা এক জাদুকরী অধ্যায়ের আবেগময় বিদায়,মেসিময় একটি রাতের সমাপ্তি‎ মধুপুর পৌরসভার কাইতকাইয়ে বন্ধ থাকা রাস্তার কাজ পুনরায় শুরু, স্থানীয়দের স্বস্তি ‎হবিগঞ্জ লাখাই রোডের দিগন্ত গাড়িযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেয়ার অভিযোগ। আজমিরীগঞ্জে পিতাকে জবাই করে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক ‎অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পুনরায় বানিয়াচংয়ের সৈদ্দারঠুলা সাত মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত
‎'যেতে আমি দিব না তোমায়'...

এক জাদুকরী অধ্যায়ের আবেগময় বিদায়,মেসিময় একটি রাতের সমাপ্তি‎

২০২৬ সালের ৬ অক্টোবর—বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে বসেছিল এক স্মরণীয় ও আবেগঘন মিলনমেলা। জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে বেনিনকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের পুরোটা জুড়েই ছিল মেসির চিরচেনা রাজত্ব। পেনাল্টি থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৬তম গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।
‎
‎শুধু মেসিই নন, এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ম্যাচ শেষে ভালোবাসার সাগরে ভেসে ভক্ত ও পুরো দলকে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন দুই সতীর্থ।

মাঠের খেলা তো শেষ, কিন্তু সমর্থকদের হৃদয়ে জমে থাকা হাজারো স্মৃতির কী হবে? এই বিদায় শুধুই একজন খেলোয়াড়ের প্রস্থান নয়, বরং ফুটবলপ্রেমীদের শৈশব ও কৌশোরের একটি বর্ণিল অধ্যায়ের সমাপ্তি।
‎
‎মেসির দুই পায়ের জাদুতে রাতের পর রাত হাততালি আর উল্লাসে কেটেছে কোটি দর্শকের। পরদিন সকালে পরীক্ষা কিংবা জরুরি ক্লাস থাকলেও মধ্যরাতের ঘুমকে দূরে ঠেলে টিভির পর্দায় চোখ রেখেছিল হাজারো ফুটবলপ্রেমী। ঘুমচোখে ভোরে উঠে বন্ধুদের সঙ্গে আগের রাতের প্রতিটি ড্রিবলিং আর গোলের বিশ্লেষণ—কতই না রোমাঞ্চকর ছিল সেসব দিন!
‎
‎তখন তো একবারও মনে হয়নি, একদিন এই সোনালী দিনগুলো কেবলই স্মৃতি হয়ে যাবে। ভেবেছিলাম এই পথচলা বুঝি কখনোই শেষ হবে না। কিন্তু আজ এমন একটি সকাল এসেছে, যেখানে বসে লিখতে হচ্ছে মেসির বিদায়ের কথা। হৃদয় থেকে আজ কেবল একটি সুরই ভেসে আসছে—‘যেতে আমি দিব না তোমায়’।
‎
‎লিওনেল মেসি হয়তো আর আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মাঠ কাঁপাবেন না, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের হৃদয়ে ফুটবল ঈশ্বর হয়েই বেঁচে থাকবেন চিরকাল।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

‎'যেতে আমি দিব না তোমায়'...

এক জাদুকরী অধ্যায়ের আবেগময় বিদায়,মেসিময় একটি রাতের সমাপ্তি‎

সময় ০৩:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬