সিলেট ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব

‎হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তি উপলক্ষে ‘বৈচিত্র্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০২আগষ্ট) বিকেলে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
‎
‎উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খান খৈয়াম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল এবং জেলা প্রশাসক ড. ডি এম সফররাজ।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

‎উদ্বোধনী পর্ব শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎আয়োজকেরা জানান, পরিষদের ৩৭ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এসব আয়োজনে স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, চুনারুঘাটের সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

‎সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খান খৈয়াম তাঁর বক্তব্যে সালাউদ্দিন আহমেদের সংস্কৃতিচর্চার উদ্যোগের প্রশংসা করেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দেশের অন্যান্য এলাকাতেও অনুসরণ করা যেতে পারে। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে চুনারুঘাটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অংশগ্রহণে চুনারুঘাটে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব

সময় ০৮:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬