সিলেট ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
News Title :
বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ‎তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—শেরপুরে দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের শুভযাত্রা বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সেরা বক্তা সাইফুল দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ, ২ জন কে আটক করল এসআরবি-৯ ‎শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ,গ্রেপ্তার ২ নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩টি ড্রেজার-বেকোসহ সরঞ্জাম ধ্বংস জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল ‎গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর ‎গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

‎গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

‎সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ প্রায় ১ কোটি ৭৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
‎
‎বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
‎
‎এ ছাড়া ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলাসহ বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
‎
‎সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

সময় ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬