সিলেট ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‎মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‎দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ‎জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিলের মায়ের ইন্তেকাল সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরীঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

জামালপুরে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

‎জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ ১ অক্টোবর বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হয়।
‎উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি‌ হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন,শহর সমাজসেবা অফিসার ফারুক মিয়া, জামালপুর সদরের উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তাগন।

‎সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রবীণ দিবস-২০২৬, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক ‘সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেন, এ বছরের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। দীর্ঘায়ু মানুষের জীবনে নতুন সম্ভাবনার পাশাপাশি বার্ধক্যজনিত নানা চ্যালেঞ্জও তৈরি করছে। তাই প্রবীণ জনগোষ্ঠীর জীবনকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
‎
‎প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শারীরিক অসুস্থতা, একাকিত্ব, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক অবহেলার মুখোমুখি হন। এ কারণে তাঁদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
‎
‎আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই দিনে প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হচ্ছে। কারণ আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের প্রবীণ। তাই প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাঁদের জন্য নয়, একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ অংশ।
‎
‎দিবসটির মূল বার্তা—প্রবীণদের বোঝা নয়, তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সম্পদ হিসেবে মূল্যায়ন করে একটি মর্যাদাপূর্ণ, নিরাপদ ও সুন্দর বার্ধক্য নিশ্চিত করা।
‎এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুরের জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠান টি আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর। এবং সার্বিক সহযোগিতা ছিলেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ, জামালপুর।

পুরো অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন, জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের সুযোগ্য সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামালপুরে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সময় ০২:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬