
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তার দীর্ঘ কর্মজীবনে তাঁর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসা সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুন ও রোকনুজ্জামান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার সহ ধনবাড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী প্রধান শিক্ষককে শুভকামনা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 


















