সিলেট ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎ ‎সন্তানদের উচ্চ শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি ডা. জীবন মৌলভীবাজারে রোববার আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসনের সভা ও বিএনপির জনসভায় অংশ নেবেন হবিগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ‎রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি। ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‎জামালপুরের ছোনটিয়ায় দিগপাইত, জিয়াউল হক মাস্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।‎ মধুপুরে বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
‎কুলাউড়া সরকারি কলেজে নবীন বরণ-

‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম

‎‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন’—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
‎
‎সাদিক কায়েম বলেন, শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়ার পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা প্রয়োজন।
‎
‎তিনি বলেন, ‘আমরা ডাকসুতে দায়িত্ব পাওয়ার পর গত এক বছরে দেখিয়ে দিয়েছি কীভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। ইনশাআল্লাহ, আমরা যখন আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেব, তখন ইনসাফের বাংলাদেশ গড়ব।’

‎সাদিক কায়েম আরও বলেন, ‘তখন সকল বঞ্চনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি ও দুর্নীতিকে সমূলে উৎপাটন করে দেব। সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তোমাদের মতো নবীন ছাত্র-ছাত্রীদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।’
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজ জীবনের শুরুতে নানা ধরনের রঙিন স্বপ্ন, স্লোগান, জৌলুস ও সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। তাই এসবের প্রতি আকৃষ্ট না হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
‎
‎তিনি বলেন, জীবনে মেধা ও মোটিভেশনের পাশাপাশি অধ্যবসায় ও পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। এইচএসসির দুই বছর কঠোর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। নবীন বরণ উৎসবের মাধ্যমে ছাত্রশিবির কোনো ফ্যাশনেবল রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চায় না; বরং শিক্ষার্থীদের সচেতন করাই এর উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জহির উদ্দিন, সাবেক দাওয়াহ সম্পাদক শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
‎
‎নবীন বরণ উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ ও ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎

‎কুলাউড়া সরকারি কলেজে নবীন বরণ-

‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম

সময় ০৪:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬