সিলেট ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭ নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড ‎লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা: ‎ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা‎ নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে

হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের

‎হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে একটি সিএনজি অটোরিকশা থেকে ৭ দশমিক ৭৩ ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের টহল দলের সঙ্গে কয়েকজনের বিরোধের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে পুটিজুরী বিটের আওতাধীন ২০০৬-০৭ সালের আকাশমনি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

‎বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় নিয়মিত বিশেষ টহল চলাকালে একটি সিএনজি অটোরিকশায় ছয় টুকরা কাঠ পাওয়া যায়। পরে সিএনজি অটোরিকশাসহ কাঠগুলো জব্দ করা হয়। জব্দ করা কাঠের মোট পরিমাণ ৭ দশমিক ৭৩ ঘনফুট বলে জানিয়েছে বন বিভাগ।

‎বন বিভাগের দাবি, কাঠগুলো অবৈধভাবে পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা টহল দলের সদস্যদের বাধা দেওয়ার এবং হামলার চেষ্টা করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে সেখানে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান।

‎তবে এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে যাঁদের বিরুদ্ধে কাঠ পাচারের অভিযোগ করা হয়েছে, তাঁদের পরিচয় বা তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‎বন বিভাগ জানিয়েছে, জব্দ করা কাঠ ও সিএনজি অটোরিকশার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎শায়েস্তাগঞ্জ রেঞ্জের রেঞ্জার তোফায়েল আহমেদ বলেন, বনসম্পদ রক্ষায় পুটিজুরী এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাঠ পরিবহন বা পাচারের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে

হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের

সময় ০৪:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬