
মধুপুর উপজেলার বেড়িবাইদ ইউনিয়নের মাগন্তি নগরে মাদ্রাসা পরিচানাকে কেন্দ্র করে এবং মাদ্রাসার ক্যাশের হিসাব নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ছেলের সাথে দ্বন্দ্বের জের ধরে মাহাদী হাসান মিঠুন নামে মাদ্রাসার পরিচালককে লাঞ্চনার ঘটনা ঘটেছে। আর এ বিষয়ে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে ভুক্তভোগী মেহেদী হাসান মিঠুন।
জিডির বিবরণ থেকে জানা যায়, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ছেলে খলিল মন্ডলের সাথে ওই শিক্ষকের সাথে মাদ্রাসার হিসাব নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এক পর্যায়ে ৮ সেপ্টেম্বর সকালে মাহাদী হাসান মাদ্রাসায় যাওয়ার পথে খলিলের সাথে বাগবিতণ্ডা শুরু হয়। এবং এক পর্যায়ে তার সাথে হাতাহাতি হলে মাহাদী আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে মধুপুর থানায় খলিল,আ: আজিজ, মোতালেব হোসেন ও সজিবের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
এ বিষয় খলিল মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, মাদ্রাসার হিসাব নিকাশের বিষয় নিয়ে তার সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে আমার বাবা মাকে নিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করলে বাগবিতণ্ডা হয়। তার সাথে মারামারির মতো কোন ঘটনা ঘটেনি।
ওই মাদ্রাসার শিক্ষক সাদিকুল ইসলাম জানান, খলিল ও মেহেদী হাসান এর মাঝে বাগবিতণ্ডা হয়। খলিল মেহেদী হাসান এর পাঞ্জাবী ছেড়ার মতো কোন ঘটনা ঘটেনি। বরং খলিল এর শার্টই ছিরে যায়।
মোঃ রিপন মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

















