সিলেট ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

কানাইঘাটে আজিজুর হত্যা: মামলার ৮ নম্বর আসামি কে গ্রেফতার করল র‍্যাব

‎সিলেটের কানাইঘাটে সামাজিক অপকর্মের প্রতিবাদ করায় আজিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি নাহিয়ানকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত নাহিয়ান কানাইঘাট উপজেলার আগফৌদ (নারায়নপুর) গ্রামের বাসিন্দা বিটি মড়ার ছেলে।

‎র‍্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম আজিজুর রহমান ও আসামিরা একই এলাকার প্রতিবেশী। আসামিরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় আজিজুর রহমান তাদের প্রতিবাদ ও বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

‎এরই জেরে গত ২৪ জুলাই জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মসজিদ থেকে বের হওয়ার পর দুপুর পৌনে ২টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজিজুরের পথরোধ করে। এ সময় চায়নিজ কুড়াল দিয়ে তার পেটে আঘাত করা হলে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ জুলাই সকালে মারা যান তিনি।

‎​এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিলেট জেলার কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৪, তারিখ: ২৯/০৭/২০২৬ খ্রিঃ)। পরবর্তীতে ভিকটিমের মৃত্যু হলে মামলায় পেনাল কোডের ৩০২ (হত্যা) ধারা যুক্ত করা হয়।
‎মামলাটির তদন্ত ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আসামি নাহিয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, এর আগে গত ২ আগস্ট এই মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

কানাইঘাটে আজিজুর হত্যা: মামলার ৮ নম্বর আসামি কে গ্রেফতার করল র‍্যাব

সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬