সিলেট ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক জালালাবাদ থানা পুলিশের অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

জালালাবাদ থানা পুলিশের অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

সিলেটের জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়া এলাকার শিবের বাজার থেকে বাগজোর-কোম্পানীগঞ্জগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে এসআই (নিঃ) মুকিত মিয়া সঙ্গীয় ফোর্সসহ একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ-১১-২৮১০) থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৮ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকাসহ মোট ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে সিএনজিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের জালালাবাদ থানার দখড়ী গ্রামের মৃত জমশিদ আলীর ছেলে শুকুর মিয়া (৪১) এবং সুনামগঞ্জ সদর থানার কলাইয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে রফিক মিয়া (৩৬)। রফিক মিয়া বর্তমানে জালালাবাদ থানার ধনপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ), ৩৮ ও ৪১ ধারায় জালালাবাদ থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ২৪ নম্বরে নথিভুক্ত হয়।
‎
‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

জালালাবাদ থানা পুলিশের অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

সময় ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬